শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

চিতলমারীতে বিএনপির র‌্যালি ও পথসভা

  • প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ পড়েছেন

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে স্টিল ব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন শিপন মুন্সি, নওয়াব আলী শেখ, মো. গাউস কাজী, মো. জাহিদ শেখ, নিয়ামত আলী খান, কাশিনাথ বৈরাগী, শহীদ শেখ, জবরুল শেখ, রাজু খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT