চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে স্টিল ব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন শিপন মুন্সি, নওয়াব আলী শেখ, মো. গাউস কাজী, মো. জাহিদ শেখ, নিয়ামত আলী খান, কাশিনাথ বৈরাগী, শহীদ শেখ, জবরুল শেখ, রাজু খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com