শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোর ও খেলোয়াড়দের বাছাই করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং  নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের  আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বিকেল ৩ টায় উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে নতুন কুঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা বেগম,উজিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উজিরপুর মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এসময় উজিরপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা  বলেন,বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলা। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এমন একটি প্ল্যাটফর্ম, যা প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভাগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে অনন্য ভূমিকা রাখবে। ফুটবল, ক্রিকেট, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে প্রতিভাবানদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ডিজিটাল আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর এ উদ্যোগ  সফল করার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী সকলকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT