শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল তালায় দুটি বাল্যবিয়ে, নতুন বৌ নিয়ে পালালেন বর! দুবলারচরে সাগরে ভেসে গেছে ট্যুরিষ্টঃ উদ্ধারে কোষ্টগার্ডেও অভিযান সাতক্ষীরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

কালিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১ পড়েছেন
‎কালিয়া (নড়াইল) প্রতিনিধি: ‎নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকায় অবস্থিত হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ২৮জন শিক্ষার্থীদের মাঝে এ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
‎উপজেলার শীতলবাটি গ্রামের কৃতিসন্তান এস. এম. বায়জীদ আলম টুটুল এর সৌজন্যে ওই মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় প্রতিবন্ধকতা দূর করা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
‎হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১১:০০ টায় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোসাদ্দেক শাহরিয়ার বাবু এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি এম এ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ ও মো: লাহুয়ার রহমান সিকদার, পিরোলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ জামির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত শেখ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল মোল্লা, বিএনপিনেতা বায়েজীদ শেখ, আলাউদ্দিন শেখ, ইসরাফিল জোয়ার্দ্দার, দিদার জোয়ার্দ্দার, আব্দুল্লাহ শেখ,  দিদার শরীফ, ইয়াম শেখ, পরিচালনা পর্ষদের সদস্য মো: সুজল শেখ, শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
‎মহাবিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুমার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন এ উদ্যোগের পৃষ্ঠপোষকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক স্বাগত বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস, পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মো: শামসুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি শিক্ষার প্রসার ও ঝরেপড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT