মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নড়াইলে যুবলীগ নেতা জিয়াজুল গ্রেফতার

  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিহাদুল মোল্যা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, গ্রেফতারকৃত জিহাদুল মোল্যা সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত আকরাম মোল্যার ছেলে। তিনি মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য।

 জিহাদুল মোল্যাকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

এদিকে জিহাদুলের পরিবার থেকে জানানো হয়েছে তিনি একটি নাশকতা মামলায় কারাগারে ছিলেন। সম্প্রতি উচ্চ আদালতের জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় প্রকাশ্যে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT