বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৫ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

‎গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে গোবিন্দকাটি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
‎অভিযুক্ত রফিকুল ইসলাম গোবিন্দকাটি গ্রামের আনিসুদ্দিনের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী আট বছর বয়সী ওই শিশুকে কৌশলে একটি কুলবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রফিকুল ইসলাম। সেখানে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে।
‎ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। শফিকুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলেঔ পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে সদর থানা একটি মামলা দায়ের করেছেন। এর আগে
ওই শিক্ষার্থীকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT