শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে এক মৎস্য ঘেরে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়ে গেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ পচে ঘেরের পানি দূগন্ধ যুক্ত হয়ে পড়েছে।গত বুধবার রাতে উপজেলার টিয়া বুনিয়া বিলের একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দায়েরকৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত ঘের মালিক উত্তর বেতকাশি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আঃ মালেকের সাথে কথা বলে জানা যায় কোমলপুর এলাকার জমির মালিক আলমগীর সরদারের নিকট থেকে ৯ বিঘা জমি হারিতে নিয়ে ৪/৫ বছর যাবত মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে।যেখানে গলদা, বাগদা,রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি বিষ প্রয়োগের ফলে ঘেরে থাকা মরে সাবাড় হয়ে গেছে। যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।এ ঘটনায় পথে বসতে হবে এমনটি উল্লেখ করে তিনি অভিযোগ করে বলেন পাশের এক ঘের মালিকের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।তারই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT