শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১২ পড়েছেন
যশোরে পৃথক দুটি মামলায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন এবং চরমপন্থি সংগঠন ‘মৃণাল বাহিনী’র সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী আনিচুর রহমান শেখ ওরফে আনিচকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এবং তৃতীয় আদালতের বিচারক আইরিন পারভিন পৃথক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
৩০০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আশিকুর রহমান ওরফে বাবু (২৬)। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সকালে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ভাই ভাই স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার পরিহিত লুঙ্গির পেছনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই হেরোইনের আনুমানিক মূল্য ছিল দুই লাখ টাকা।
এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন এসআই সৈয়দ বায়েজীদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অন্যদিকে, অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আনিচুর রহমান শেখ (৩৬) কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের জামাল শেখ গাইনের ছেলে। তিনি চরমপন্থি সংগঠন মৃণাল বাহিনীর সক্রিয় সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানা-পুলিশ উপজেলার কাশিমপুর ছোট বিলে অভিযান চালায়। এ সময় একটি মাছের ঘেরের টংঘরে অবস্থানরত আনিচুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা একটি পাইপগান ও লুঙ্গির কোঁচ থেকে একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেশবপুর থানার তৎকালীন এসআই দীপক কুমার দত্ত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই রেফাতুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। দুই ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তার মোট সাজা ১৭ বছর।
আনিচুর বর্তমানে কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT