
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১০-১৪ বছর বয়সীদের ১০ ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা বিভাগে একযোগে এর শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে ফকিরহ্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, , প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিদ্ধার্থ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস পল্লী বিদ্যুতের ডিজিম আনন্দ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply