শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

শ্যামনগরে২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা প্রতিমা

  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি :  ‌সাতক্ষীরার শ্যামনগরে নির্মিত হয়েছে ২১ ফুট উচ্চতার ব্যতিক্রমী বিশ্বরূপ দুর্গা প্রতিমা।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ বড়কুপট বৈদ্য বাড়ি নদীর পাড়ের সার্বজনীন পূজা মণ্ডপে এবার ভক্ত-দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে ২১ ফুট উচ্চতার ব্যতিক্রমী বিশ্বরূপ দুর্গা প্রতিমা।
স্থানীয় শিল্পীদের হাতে গড়া এ প্রতিমায় ভগবান বিষ্ণুর বিশ্বরূপে মাঝমধ্যে দুর্গার আবির্ভাব ফুটিয়ে তোলা হয়েছে। দূর থেকে প্রতিমার রূপ এক নজরে চোখে পড়লেই মনে হয়, এটি কেবল ধর্মীয় অনুষঙ্গ নয় বরং এক অসাধারণ শিল্পকর্ম।

মণ্ডপে ঢুকলেই দেখা যায়, বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে তৈরি পরিবেশবান্ধব কাঠামো। রঙিন আলো-ছায়ার খেলা, শাস্ত্রীয় রূপচিত্র ও সজ্জা দর্শনার্থীদের নিয়ে যায় এক ভিন্ন জগতে। প্রতিমার চোখ, মুখমণ্ডল ও হাতের ভঙ্গিমায় ফুটে উঠেছে শিল্পীদের সৃজনশীলতা। ভক্তদের অনেকে বলছেন, প্রতিমাটি দেখে মনে হচ্ছে যেন এক জীবন্ত কাব্য।
মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর ২১ ফুট উঁচু প্রতিমার সম্মিলন আধ্যাত্মিক এক পরিবেশ সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ বড়কুপটের এই পূজা মণ্ডপে প্রতিবছরই থাকে আলাদা চমক। কখনো বিশালাকার সর্পমূর্তি, কখনো যুগল প্রতিমা। এ বছরও ব্যতিক্রম হয়নি। দর্শনার্থীরা বলছেন, প্রতিমাটি দেখতে এসে শুধু চোখই নয়, মনও তৃপ্ত হচ্ছে।
উদ্যাপন কমিটির সভাপতি শিবু প্রসাদ বৈদ্য বলেন, আমরা প্রতিবছরই কিছু ভিন্নতা আনার চেষ্টা করি। এ বছর ২১ ফুট উচ্চতার বিশ্বরূপ প্রতিমা নির্মাণ আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল। ভক্তরা প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন, এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT