
দিঘলিয়া প্রতিনিধি : খুলনায় ৫ নভেম্বর ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিঘলিয়া উপজেলার গাজীরহাটি ইউনিয়নে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২ নভেম্বর) বিকেল ৪ টায় গাজীরহাটি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন গাজীরহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মির, থানা বিএনপির সদস্য বিল্লাল মোল্লা, সাধারণ সম্পাদক বাদশা গাজী, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিজেদের উপস্থিতি ও সাংগঠনিক ঐক্যের প্রকাশ ঘটান। মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
Leave a Reply