শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।
হাদির হত্যার সঙ্গে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে—ঢাকা মহানগর পুলিশ এমন তথ্য জানানোর পর এসএফজের তরফ থেকে এই ঘোষণা এলো।
সংগঠনটি জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘হাদির হত্যার ধরন কানাডায় শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।’
৫৫ লাখ টাকার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যে। এসএফজের ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে।
বিবৃতিতে সংগঠনটির দাবি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT