শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : শত্রুদের ওপর ‘পর্যাপ্ত চাপ’ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি গতকাল সোমবার রাষ্ট্রয়ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “বিশ্বে বর্তমানে (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম (ব্যারেলপ্রতি) ৮১ ডলারে পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই বিশ্ব দেখবে যে এই দর ২০০ ডলারে পৌঁছে গেছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আমাদের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্মরত বীর নায়করা সেই জাহাজকে লক্ষ্য করে গুলি চালাবে।”
উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।
টেলিভিশন ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি বলেন, “আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাব। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল আমরা বাইরে যেতে দেবো না। যতদিন পর্যন্ত শত্রুদের ওপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি ততদিন পর্যন্ত এ অবস্থাই থাকবে।”
“মার্কিনিরা শত শত, হাজার হাজর কোটি ডলার ঋণ নিয়ে বসে আছে এবং তারা এ অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। এক ফোঁটা তেলও তারা পাবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT