শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

সৌদিতে এবার চালু হচ্ছে আরও দুটি মদের বার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরব রাজধানী রিয়াদের পর নতুন করে আরও দুটি মদের বার চালু করার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে।
সৌদি সরকারের নতুন মদের দোকান চালুর পরিকল্পনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য নতুন দোকান চালুর এই প্রস্তুতি দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলমান ভিশন-২০৩০ বাস্তবায়নে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে সৌদি আরব। ৭৩ বছর আগে মদের দোকান চালুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে এটিই ছিল প্রথম মদের বার।
দাহরানে মদের নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে। সৌদি কর্তৃপক্ষ তাদের এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছে ওই সূত্র।
জেদ্দা শহরে অমুসলিম কূটনীতিকদের জন্য তৃতীয় একটি মদের দোকান চালুর কাজও চলমান রয়েছে। শহরটিতে অনেক দূতাবাসের কনসালরা রয়েছেন।
দুটি দোকানই ২০২৬ সালে চালু করার কথা রয়েছে। যদিও ঠিক কবে নাগাদ এই দুই মদের দোকান চালু করা হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও সময়সীমা ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ।
ওই দুই শহরে নতুন মদের দোকান চালুর বিষয়ে দেশটির সরকারের গণমাধ্যম অফিস কোনও মন্তব্য করেনি। এছাড়া আরামকোও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রিয়াদের কূটনৈতিক এলাকার একটি ভবনে ‘‘বুজ বাংকার’’ নামে পরিচিত মদের বারটি চালুর পর আনুষ্ঠানিকভাবে নিয়মকানুন পরিবর্তনের কোনও ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি রিয়াদের বারের গ্রাহক তালিকায় সৌদির অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির এই প্রিমিয়াম রেসিডেন্সি উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়।
রিয়াদের মদের দোকানটি চালুর আগে কেবল কূটনৈতিক মেইল, কালোবাজার কিংবা ঘরে তৈরি মদ পাওয়া যেত। কুয়েত ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্য সব দেশেও সীমিত আকারে মদ পাওয়া যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT