রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ,অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন,এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  (১৭ নভেম্বর) সকাল ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ টি একনলা বন্দুক, ২ টি এয়ারগান,২ টি দেশীয় ওয়ান শুটার, ৪ টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT