রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খোসবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ফরিদপুর থেকে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায়  পৌঁছালে সাবেক এই ছাত্র ও যুবনেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় তাকে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও অভূতপূর্ব আনন্দের সৃষ্টি হয়।
​দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
​চিঠিতে উল্লেখ করা হয়, খোসবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
​আদেশটির অনুলিপি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
​বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর আজ দুপুরে খোকন আলফাডাঙ্গায় এলে বাজার চৌরাস্তায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT