রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে আটক জালিয়াত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় জাল টাকা দিয়ে প্রতারণার অভিযোগে ফখরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পান দোকানে এক হাজার টাকার একটি নোট ভাঙাতে যান ফখরুল। দোকানি নোটটি জাল সন্দেহে তাকে টাকা ফেরত দেন। পরে বাজারের আঃ সাত্তার নামের এক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোট ভাঙিয়ে নেন ফখরুল। বিষয়টি আগের ওই পান দোকানির নজরে এলে তিনি স্থানীয় লোকজনকে ডেকে ফখরুলকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জাল টাকাসহ থানায় নিয়ে যায়।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে ফখরুল জানান, তার কাছে থাকা ৯ হাজার টাকা জাল নোট ভাঙানোর চেষ্টা করছিলেন তিনি। এসব জাল নোট তাকে ভোলার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি সরবরাহ করেছেন। গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে বিভিন্ন স্থানে এভাবে জাল টাকা চালানোর চেষ্টা করে আসছিলেন বলেও তিনি স্বীকার করেছেন।

আটক ফখরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা সংক্রান্ত প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT