
দিঘলিয়া প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় উপজেলার দেয়াড়া খেয়াঘাট থেকে শুরু হয়ে সেনহাটি,চন্দনীমহল,বাটিভিটা, পথেরবাজার,গানিগাতি,ব্রহ্মগাতি,দিঘলিয়া,নগরঘাট হয়ে উপজেলা চৌরাস্তা মোড়ে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল শেষ হয়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকার সড়ক ও জনপদ।
মোটরসাইকেল শোডাউন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক,সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক ও মোল্লা মনিরুজ্জামান,অধ্যাপক মুনিবুর
রহমান, জামশেদ কবির জুয়েল,মোসলেম উদ্দিন,কুদরতি -এলাহী স্পিকার ,আব্দুল্লাহ আল মামুন নিপু, খন্সাদকার ফারুক,সাজ্জাদ মোল্লা,মোহাম্মদ আলী খান, জিয়াউর রহমান জিয়া,আব্দুল কাদের জনি প্রমুখ।
Leave a Reply