
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের শেখ রুবেল, পিতা আদুর রউফ এবং আজিজুলের পুত্র মেহেদী হাসান মিঠু। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কী ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply