রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ পড়েছেন
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
রবিবার (২২ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন ।এ সময় নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, সহঃ সেক্রেটারী আবু ইসলাম, সহঃ সেক্রেটারি ও নলতা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম,সহঃ সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, সাবেক উপজেলা সহঃ সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সহঃ অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও দঃ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ সালাহউদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আফতাব উদ্দিন, কুশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ খায়রুল বাশার, ধলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানূর রহমান, রতনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন,  মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আজগার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT