রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : রিতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলীয় ১৫ জেলার ৪ কোটি মানুষের কাঁধে। ইতিহাসে বলা হয়েছে ছয় ঋতুর দেশ বাংলাদেশ কিন্তু বর্তমান ঋতুর পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত কারণে ছয় ঋতুর দেশ বাংলাদেশ দেখা যায় না সে কারণে ঋতু পরিবর্তনের ফলে উপকূলের মানুষ ক্ষতিগ্রস্তের শিকার।ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এখন সেই ঋতুবৈচিত্র্য ও বদলে যাচ্ছে। ঋতুবৈচিত্র্যের এই বদলে যাওয়ার জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা দায়ী করেন জলবায়ু পরিবর্তনকে। এর ফলে এখন খরা, বৃষ্টি, বন্যা, শীত, গ্রীষ্মের জন্য ঋতুর অপেক্ষার দরকার হয় না। সময়ে দেখা না মিললেও অসময়ে বৃষ্টির বাড়াবাড়ি হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।
শীত, বর্ষার আগমনও তার প্রচলিত সময়ের নিয়ম মানছে না। এর বিরূপ প্রভাব পড়ছে চাষাবাদে। পাশাপাশি বাড়ছে নদীভাঙন, বাড়ছে সমুদ্রের পানিতে লবণাক্ততা। আর সমুদ্র উপকূলবর্তী এলাকায় নদী ভাঙনে উপকূলের মানুষ হচ্ছে গৃহহীন।
আবার বন্যাও ব্যাকরণ ভুলে হানা দিচ্ছে অসময়ে। এর প্রভাব পড়ছে জীবন ও প্রকৃতি এবং ঋতুবৈচিত্র্যে বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল (আইপিসিসি) বলছে, শিল্পোন্নত দেশগুলোর বিপুল কার্বন নিঃসরণের ফলে বিশ্বের তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে আর প্রকৃতি হয়ে উঠছে বৈরী। বিশ্বের ধনী ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর এর ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশসহ অন্যান্য দেশ। এ কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।
jagonewsআবহাওয়ার বৈরী খামখেয়ালি আচরণও আগামী দিনগুলোতে আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার খামখেয়ালিপনা নতুন কিছু নয়। তবে এর মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আছে। হাজার বছর ধরে বাংলাদেশ ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। ষড়ঋতুর এ দেশে কার্তিক ও অগ্রহায়ণ হেমন্ত ঋতু। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হেমন্ত তেমন অনুভব হয়নি। কারণ দিনে প্রচন্ড গরম, মাঝ রাতে একটু শীত শীত ভাব।
হেমন্ত ঋতুর এ সময় সোনালি ফসলে ভরা থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ। হেমন্তের প্রথম মাস কার্তিকে ধানে পাক ধরে। কার্তিকের শেষ পর্যায়ে ও এখন শীতের আমেজ দেখা যায় না। এই বৈশাখে ও কয়দিন আগে রাজধানীসহ দেশের বিভাগীয় শহর পানিতে ডুবেছে। জলাবদ্ধতায় মানুষ ভোগান্তিতে পড়েছে। এই হলো বৈশাখের নমুনা। আর্ন্তজাতিক আবহাওয়া সংস্থার মতে, প্রতি বছর ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বৃষ্টিপাত আরও বাড়লে বাংলাদেশ, ভারত ও চীনের ১৩ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ঝুঁকিতে পড়বে। বৃষ্টির কারণে ১৯৫০ সাল থেকে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চীন, ভারত এবং বাংলাদেশে।
বেলজিয়ামের ইউনিভার্সিটি ক্যাথলিক দ্য লোভেনের তথ্য অনুসারে ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত বৃষ্টি-বন্যায় ২২ লাখ লোক প্রাণ হারিয়েছেন। বৃষ্টিপাতের ধরনে এই যে পরিবর্তন তার সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন দেশের কৃষক। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০ সেন্টিমিটার বাড়বে। বর্তমানে উপকূলীয় এলাকার ৪৩ লাখ মানুষ সরাসরি জলবায়ু পরিবর্তনের শিকার। ২০৫০ সালে এই সংখ্যা দাঁড়াবে ৫৩ লাখে।
বিশ্বব্যাংকের গবেষণায় দেখা যায়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫ লাখ গরিব মানুষ, যাদের মধ্যে ১৪ লাখ চরম দরিদ্র তারা লবণ পানির কারণে পানীয় জল ও শুকনো মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকটে ভোগে। ২০৫০ সাল নাগাদ পানির এই লবণাক্ততা আরও বাড়বে বলে গবেষণায় বলা হয়েছে। তখন ৫২ লাখ মানুষের নেতিবাচক প্রভাবের শিকার হবে। এ অঞ্চলে তাপমাত্রাও ঘন ঘন পরিবর্তন হচ্ছে।
সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। এ বছর পাহাড়ে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। যাতে পাহাড়ধস হয়েছে। এবার উত্তর বঙ্গোপসাগরের মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উড়িষ্যা ও উত্তর প্রদেশে সক্রিয় ছিল। মূলত উত্তর-দক্ষিণে বিস্তৃত এই মেঘমালা হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। ওই অঞ্চলেই ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার উৎস।
জলবায়ুর পরিবর্তনের কারণে অসময়ে বৃষ্টি, খরা ও বন্যার ঘটনা ঘটছে। প্যারিস চুক্তি অনুযায়ী বছরে ১শ’ বিলিয়ন ডলার দেওয়ার কথা শিল্পোন্নত দেশগুলোর। কিন্তু যুক্তরাষ্ট্রসহ অনেক শিল্পোন্নত দেশ এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফাঁকফোকর খুঁজছে। উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধের লাগাম এখনই টেনে না ধরলে আবহাওয়ার বৈরী আচরণে ক্ষতিগ্রস্ত হবে স্বল্পোন্নত দেশগুলো।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে এল-নিনোর শিকার দক্ষিণ এশিয়ার দেশগুলো। এতে কোনো কোনো বছর কৃষি মৌসুমে তীব্র খরা হচ্ছে। আবার কোনো কোনো মৌসুমে অতিবৃষ্টি বা ঘন ঘন বন্যা হচ্ছে। আবহাওয়ার এ বৈরী আচরণের প্রভাব কৃষির ওপর সরাসরি পড়ছে।
দেশের বরেন্দ্র অঞ্চল ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকটও দিনকে দিন বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে বর্তমান কৃষি ব্যবস্থায়ও বিপর্যয় নেমে আসবে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের উদ্যোগে ‘বাংলাদেশের জলবায়ু’ শীর্ষক প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে আবহাওয়ার বৈরী আচরণের চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, প্রতি বছর বৃষ্টিপাত টেকনাফে ৩৬ শতাংশ, কক্সবাজারে ২২ এবং পটুয়াখালী ও বরগুনায় ১৫ ও ১০ শতাংশ করে বাড়ছে। অন্যদিকে ভোলা ও খুলনা-বাগেরহাট এবং সাতক্ষীরায় বৃষ্টিপাত ২০ শতাংশ করে কমে যাচ্ছে।
গবেষণায় গত ৩০ বছরে দেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহতভাবে বাড়ছে বলে তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, অতিবৃষ্টির কারণেই পার্বত্য এলাকায় পাহাড়ধস বাড়ছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ায় লবণাক্ততা বাড়ছে। এতে ফসল উৎপাদন বিপর্যস্ত হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষি ও ঋতুবৈচিত্রে সংকটে পড়েছে। কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষের জীবনাচার এবং জীবনযাপনেও এসেছে ব্যাপক পরিবর্তন। প্রকৃতির নতুন এ আচরণের সঙ্গে খাপখাইয়ে চলা ছাড়া বিকল্প কিছু নেই। শিল্পোন্নত দেশগুলো কার্বন নির্গমন না কমালে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে।পরিবেশদূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের ফলে দেশের জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতি আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এখন পরিবেশ রক্ষার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় গতকাল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে মূল উদ্দেশ্য।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয়: প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ। তবে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা পরিবেশ রক্ষার পরিবর্তে প্রতিনিয়ত নানাভাবে পরিবেশদূষণ করছি। রাসায়নিক বর্জ্য-গৃহস্থালি বর্জ্যে প্রতিনিয়ত নদী দূষিত হচ্ছে। পলিথিনে দূষিত হচ্ছে মাটি পানি, অবৈধ ইটভাটা, মেয়াদহীন বাসে ও কলকারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস। এ ছাড়া নির্বিচারে বন উজাড় করার ফলে জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতি হুমকির মুখে।
সব মিলিয়ে পরিবেশ বিপর্যয়ের ফলে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ঋতুবৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্ম মৌসুমের তাপপ্রবাহ এখন বর্ষাকাল পর্যন্ত বর্ধিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে জুন, জুলাই এমনকি আগস্টেও থাকছে তাপপ্রবাহ। বর্ষা মৌসুমেও মানুষকে সহ্য করতে হচ্ছে অস্বাভাবিক গরম।
বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন নয়; বরং জলবায়ু পরিবর্তনের বড় একটি সংকেত। বর্ষা এখন আর আগের মতো নিয়ম মেনে আসছে না। কখনো দেরিতে শুরু হচ্ছে, কখনো দীর্ঘ বিরতি দিচ্ছে, আবার কোনো সময় স্বল্প সময়ে হচ্ছে অতিবৃষ্টি। মাঝে আবার তৈরি হচ্ছে খরা, তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া। সাধারণত জুনের শুরু থেকে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এ মাসে অনেক বেশি বৃষ্টিও হয়। বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি ঝরে এ মাসটিতে। কিন্তু আবহাওয়া অধিদফতরের চলতি জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, এ বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। দু-তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও হতে পারে। এছাড়া এবার জুন, জুলাই ও আগস্ট: এই তিন মাসে দেশে ৮ থেকে ১০টি বিচ্ছিন্ন মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়ে কম। ফলে আবহাওয়াবিদরা এই পরিবর্তনের সম্ভাবনা অনেকটা অস্বাভাবিক বলছেন। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ বছরের জুন মাসের প্রথমার্ধে দেশে মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। তবে এ অবস্থায়ও চলতি মাসে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বর্তমানে বাতাসে আর্দ্রতার (হিউমিডিটি) পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত রয়েছে। ফলে প্রকৃত তাপমাত্রা যতটা, মানুষের শরীরে অনুভূত তাপমাত্রা তার চেয়ে অনেক বেশি মনে হচ্ছে। একই কারণে রাতেও গরম কমছে না। সাধারণত রাতে তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কথা জানিয়ে তিনি বলেন, এখন অনেক জায়গায় তা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। এর প্রধান কারণ হলো: বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প এবং আকাশে মেঘের উপস্থিতি। দিনের বেলায় সূর্যের তাপে যে তাপ সঞ্চিত হয়, তা রাতের বেলায় সহজে বের হতে পারে না। ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থেকে যায়। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেলে মানুষের অস্বস্তি বেড়ে যায়। বিশেষ করে শ্রমজীবী ও বাইরে কাজ করা মানুষ বেশি ভোগান্তিতে পড়েন। উচ্চ আর্দ্রতার কারণে শরীরের ঘাম সহজে শুকায় না। ফলে গরমের অনুভূতি আরো তীব্র হয়। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে বর্ষায় তাপপ্রবাহ অব্যাহত ছিল। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সাধারণত বৃষ্টির মৌসুম। তবে একই সময়ে হিটওয়েভ বা তাপপ্রবাহ থাকে দেশের বিভিন্ন স্থানে। গত বছরের জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৩ শতাংশ বৃষ্টি কম হয়েছিল। রাজধানী ঢাকায় যা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৪৪ শতাংশ কম। মাসটিতে ২৪ দিন বৃষ্টি হওয়ার তথ্য রেকর্ড করে আবহাওয়া অফিস। কিন্তু বেশির ভাগ দিনেই বৃষ্টির পরিমাণ ছিল খুবই সামান্য; বরং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মাসজুড়ে ছিল ভ্যাপসা গরম। এছাড়া ২০২৫ সালে জুলাই মাসে পাঁচটি তাপপ্রবাহের পূর্বাভাস ছিল। বৃষ্টিও হয়েছিল স্বাভাবিকের চেয়ে কম। ২০২৫ সালের আগস্ট মাসে দেশে বিচ্ছিন্নভাবে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যায়। এছাড়া মাসটিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এছাড়া গত বছরের আগস্ট মাসে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১১ দশমিক ৯, ১১ দশমিক ১, ১৬ দশমিক ৫ এবং ১২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি কম হয়।
আবহাওয়া অধিদফতরের সূত্র বলছে, গত ১০ থেকে ১২ বছরের আবহাওয়ার ধারা বিশ্লেষণ করলে পরিবর্তনের একটি স্পষ্ট প্রবণতা দেখা যায়। আগে সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহ হতো। বর্ষা শুরু হলে তাপপ্রবাহের প্রভাব অনেকটাই কমে যেত। কিন্তু এখন জুন, জুলাই এমনকি আগস্ট মাসেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ গরমের মৌসুম দীর্ঘ হচ্ছে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্ষায় গরমের পেছনে বৈশ্বিক উষ্ণায়ন অন্যতম একটি কারণ। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার ফলে আবহাওয়ার চরম বৈশিষ্ট্যগুলোর ধরন বদলে যাচ্ছে। কখন বৃষ্টি হবে, কখন তাপপ্রবাহ: এসবের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসছে। বর্তমানে এল-নিনো সক্রিয় হওয়ায় এবার বর্ষায় তার প্রভাব থাকবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা বেশি। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক নানা কারণও এতে ভূমিকা রাখছে।
বৃক্ষনিধন বা বন উজাড়ের ফলে, পরিবেশ বিপর্যয় ও জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশের গড় তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বাতাসে আর্দ্রতার পরিমাণও। ফলে তাপমাত্রা খুব বেশি না হলেও শরীরে গরমের অনুভূতি কয়েক ডিগ্রি বেশি লাগে। এই পরিস্থিতিকে ‘হিট স্ট্রেস’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া বিগত দশক থেকে ঋতুতে নানা পরিবর্তন দেখা দিচ্ছে। বর্ষায় গরম বেড়ে যাচ্ছে। এ সময় তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেক বেশি থাকে। ফলে শরীর থেকে ঘাম ঠিকমতো বাষ্পীভূত হতে পারে না। অস্বস্তি বেড়ে যায়। একই সঙ্গে বিভিন্ন রোগের প্রকোপও বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার মিলিত প্রভাবে শরীর স্বাভাবিকভাবে ঠাণ্ডা হতে পারে না। এতে ডিহাইড্রেশন, হিট অ্যাক্সেশন হয়। এ সময় আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের কারণে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণও বাড়ছে।জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতুচক্র ওলট-পালট হয়ে যাচ্ছে। এ কারণে অসময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবার ভরা মৌসুমে বৃষ্টির দেখা পাওয়া ভার। শীতও প্রচলিত সময়ের নিয়ম মানছে না। আর এর প্রভাব পড়ছে কৃষি অর্থনীতিসহ পুরো জীবনযাত্রায়। বাংলাদেশকে বলা হয় ষড়ঋতুর দেশ। এখন আর সেই ঋতুবৈচিত্র্য নেই বললেই চলে। ঋতুবৈচিত্র্যের এই বদলে যাওয়ার জন্য আবহাওয়া বিশেষজ্ঞরাও দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন বৃষ্টি, খরা, বন্যা, শীত, গ্রীষ্মের জন্য ঋতুর অপেক্ষার দরকার হয় না।
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে ঋতু অনুযায়ী বর্ষা কিংবা শীত শুরু না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন বৃষ্টির দিন না হলেও কয়েক দিন ধরে ঝড়-বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে শিলাও পড়ছে। এতে ধানসহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। যার প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রার ওপর। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষিকাজে। ঋতুচক্রে ওলট-পালটে সর্বনাশ দেখছেন কৃষক। পরিবেশ বিবর্তনে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি। ৫০-৬০ বছর পর যখন তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়বে; তখন ক্ষতিটা আরো বেশি হবে। ছয় ঋতুর দেশে এখন ঋতু দেখা যাচ্ছে চারটি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। যে কারণে নিয়ম মেনে বৃষ্টি হচ্ছে না। এখন চৈত্র মাস মাঝে মধ্যে দু-এক দিন বৃষ্টি হওয়া ছিল স্বাভাবিক। কিন্তু কয়েক দিন ধরে দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এটা স্বাভাবিক নয়। এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। এভাবে প্রতিদিন বৃষ্টি হলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এখন বোরো ধান পাকার সময় হচ্ছে। ১৫ এপ্রিলের দিকে ধান পাকবে। এ সময় যদি এভাবে বৃষ্টি হয়, তা হলে বোরোচাষিরা অবিশ্বাস্য ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে আমসহ অন্যান্য কৃষিরও ব্যাপক ক্ষতি হবে।
জানা গেছে, নানা প্রতিকূলতার পর এবারও বোরো ধানের বাম্পার ফলনের প্রত্যাশা করেছিলেন কৃষকরা। কিন্তু মৌসুম শুরুর আগেই বজ্রপাত, বৃষ্টি ও শীলাবৃষ্টিতে আগাম বন্যার মহাহুমকিতে পড়েছেন হাওর পাড়ের বোরোচাষিরা। এ নিয়ে বাড়ছে দুশ্চিন্তাও। কারণ ২০১৭ সালের ভয়াবহ বন্যার দুঃসহ স্মৃতি তাদের এখনো তাড়ায়। ওই সময়ে বাম্পার ফলনের বোরো ধানের সঙ্গে মাছ, হাঁস, জলজপ্রাণী ও উদ্ভিদ কেড়ে নিয়েছিল আকস্মিক বন্যা ও দীর্ঘ জলাবদ্ধতা। ওই অকাল বন্যায় ঘরবাড়ি আর কৃষিখেতসহ সব হারিয়ে নিঃস্ব হয়েছিলেন তারা। তাই বোরো ধানের বাম্পার ফলন হলেই চাষিদের মনে জাগে নানা অজানা শঙ্কা। গত কয়েক দিনের আগাম বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছেন হাওরের কৃষকরা। হাওরের সঙ্গে সংযুক্ত নদ-নদী, খালগুলোতে বাড়ছে পানি। এ রকম বৃষ্টি অব্যাহত থাকলে আগাম বন্যার শঙ্কা করছেন তারা। হাওরের কৃষকদের মতে, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে থোড়ওয়ালা ও আধাপাকা বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আর অল্প কদিনের মধ্যেই কাটা শুরু হবে বোরো ধান। ২৮ ও গাজী ধানের ছড়ায় পচন রোগের প্রাদুর্ভাবের পরও ফলন ভালোর আশা করলেও বৃষ্টি, বন্যা ও বজ্রপাত মোকাবিলা করে তা গোলা পর্যন্ত তোলা নিয়ে তারা এখন চরম শঙ্কায়। এদিকে উপর্যুপরি শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন উত্তরবঙ্গের আমচাষিরা।
কেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ? আমরা মোটেও পরিবেশ সচেতন নই। যারা দেশের পরিবেশ রক্ষার দায়িত্বে আছেন, তারাও আশানুরূপ কিছু করছেন তা দৃশ্যমান নয়। তাই বাংলাদেশের পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। দিন দিন যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে তাতে আমরা সত্যিই শঙ্কিত ও হুমকির সম্মুখীন। জলবায়ুও ভয়ংকরভাবে পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ ঝুঁকির মধ্যে থাকা বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোর ১৩ কোটি ৩৪ লাখ মানুষের মাথাপিছু জিডিপি ১৪ দশমিক ৪ শতাংশ হ্রাস পাবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করছে, এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৭১ বিলিয়ন ডলার। তথ্য অনুযায়ী, ঝুঁকির শীর্ষে থাকা ১০ জেলা হলোÑ কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বরগুনা, বাগেরহাট ও সাতক্ষীরা। এর মধ্যে বেশি ঝুঁকির মুখে রয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। পরিবেশ নিয়ে ভাবনাটা আমাদের দেশে হয় না বললেই চলে। অন্য দেশের কার্বনের ভারে আমরা নতজানু। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ। এখানে কার্বন নিঃসরণের যে মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার চেয়ে কম পরিমাণে কার্বন নির্গত হয়। আবার আমাদের দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দর বনের গাছ, লতাগুল্ম, বনের মাটির প্রকৃতি, গাছপালার পরিমাণ প্রভৃতি হিসাব করে দেখা যায়, এই বনের কার্বন শোষণের ক্ষমতা রয়েছে অত্যাধিক। এর পরও আমরা উন্নত বিশ্বের নির্গত কার্বনের প্রভাবে ক্ষতিগ্রস্ত। বন্যার জন্য ঝুঁকিপূর্ণ ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে হিমালয়ের বরফগলা পানিসহ উজানের নেপাল ও ভারতের বৃষ্টিপাতের পানি, বাংলাদেশের প্রধান নদ-নদী হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এভাবে দেখা যায়, প্রতি বছর গড়ে প্রায় ১০৯৪ মিলিয়ন কিউবিক মিটার পানি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ১৫ লাখ হেক্টর চাষের জমি বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এ দেশের কৃষি খাতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। মৌসুমি বৃষ্টিপাত এবং নাতিশীতোষ্ণ তাপমাত্রার কারণে এ দেশের প্রধান অর্থকরী ফসল হলো ধান। কিন্তু জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ। অসময়ে বন্যা, বৃষ্টি এবং প্রবল শিলাবৃষ্টির কারণেও ধান চাষ ব্যাহত হচ্ছে। বাংলাদেশের সোনালি আঁশ পাটের উৎপাদন কমে যাওয়ায় চাষিরা পাট চাষে বিমুখ হয়ে পড়ছেন। পাট চাষের ক্রমাবনতির জন্য বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। শীতকালের স্থায়িত্ব কমে যাওয়ায় রবিশস্যের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা পাওয়া যাচ্ছে না। আবার শৈত্যপ্রবাহের ফলে সরিষা, মসুর, ছোলাসহ বিভিন্ন ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসবের ফলে সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনের আলামত দেখা দিয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ বা তার মতো দেশগুলো দায়ী নয়, দায়ী ধনী ও শিল্পোন্নত দেশগুলো। কিন্তু এর খেসারত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকেই বেশি দিতে হচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ক্ষতি মোকাবিলায় ধনী ও উন্নত দেশগুলো তেমন সহযোগিতা না করা অত্যন্ত হতাশার। যেহেতু জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা দূর করতে হবে। এ জন্য আন্তর্জাতিক উদ্যোগের মধ্য দিয়ে পদক্ষেপ অত্যাবশ্যক।জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের প্রচলিত ঋতুচক্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। খরা, অতিবৃষ্টি, বন্যা ও তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা এখন অনেক সময় ঋতুর নিয়ম মানছে না। এতে কৃষি, নদীভাঙন ও উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা সমস্যাও বাড়ছে। গবেষণা বলছে, বৈশ্বিক কার্বন নিঃসরণ বৃদ্ধির কারণে তাপমাত্রা বাড়ছে এবং প্রকৃতি হয়ে উঠছে আরও বৈরী। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কার্বন নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতে জলবায়ু সংকট আরও তীব্র হবে।
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এখন সেই ঋতুবৈচিত্র্য ও বদলে যাচ্ছে। ঋতুবৈচিত্র্যের এই বদলে যাওয়ার জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা দায়ী করেন জলবায়ু পরিবর্তনকে। এর ফলে এখন খরা, বৃষ্টি, বন্যা, শীত, গ্রীষ্মের জন্য ঋতুর অপেক্ষার দরকার হয় না। সময়ে দেখা না মিললেও অসময়ে বৃষ্টির বাড়াবাড়ি হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।
শীত, বর্ষার আগমনও তার প্রচলিত সময়ের নিয়ম মানছে না। এর বিরূপ প্রভাব পড়ছে চাষাবাদে। পাশাপাশি বাড়ছে নদীভাঙন, বাড়ছে সমুদ্রের পানিতে লবণাক্ততা। আর সমুদ্র উপকূলবর্তী এলাকায় নদী ভাঙনে উপকূলের মানুষ হচ্ছে গৃহহীন।
আবার বন্যাও ব্যাকরণ ভুলে হানা দিচ্ছে অসময়ে। এর প্রভাব পড়ছে জীবন ও প্রকৃতি এবং ঋতুবৈচিত্র্যে বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল (আইপিসিসি) বলছে, শিল্পোন্নত দেশগুলোর বিপুল কার্বন নিঃসরণের ফলে বিশ্বের তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে আর প্রকৃতি হয়ে উঠছে বৈরী। বিশ্বের ধনী ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর এর ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশসহ অন্যান্য দেশ। এ কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।
আবহাওয়ার বৈরী খামখেয়ালি আচরণও আগামী দিনগুলোতে আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার খামখেয়ালিপনা নতুন কিছু নয়। তবে এর মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আছে। হাজার বছর ধরে বাংলাদেশ ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। ষড়ঋতুর এ দেশে কার্তিক ও অগ্রহায়ণ হেমন্ত ঋতু। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হেমন্ত তেমন অনুভব হয়নি। কারণ দিনে প্রচন্ড গরম, মাঝ রাতে একটু শীত শীত ভাব।
হেমন্ত ঋতুর এ সময় সোনালি ফসলে ভরা থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ। হেমন্তের প্রথম মাস কার্তিকে ধানে পাক ধরে। কার্তিকের শেষ পর্যায়ে ও এখন শীতের আমেজ দেখা যায় না। এই বৈশাখে ও কয়দিন আগে রাজধানীসহ দেশের বিভাগীয় শহর পানিতে ডুবেছে। জলাবদ্ধতায় মানুষ ভোগান্তিতে পড়েছে। এই হলো বৈশাখের নমুনা। আর্ন্তজাতিক আবহাওয়া সংস্থার মতে, প্রতি বছর ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বৃষ্টিপাত আরও বাড়লে বাংলাদেশ, ভারত ও চীনের ১৩ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ঝুঁকিতে পড়বে। বৃষ্টির কারণে ১৯৫০ সাল থেকে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চীন, ভারত এবং বাংলাদেশে।
বেলজিয়ামের ইউনিভার্সিটি ক্যাথলিক দ্য লোভেনের তথ্য অনুসারে ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত বৃষ্টি-বন্যায় ২২ লাখ লোক প্রাণ হারিয়েছেন। বৃষ্টিপাতের ধরনে এই যে পরিবর্তন তার সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন দেশের কৃষক। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০ সেন্টিমিটার বাড়বে। বর্তমানে উপকূলীয় এলাকার ৪৩ লাখ মানুষ সরাসরি জলবায়ু পরিবর্তনের শিকার। ২০৫০ সালে এই সংখ্যা দাঁড়াবে ৫৩ লাখে।
বিশ্বব্যাংকের গবেষণায় দেখা যায়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫ লাখ গরিব মানুষ, যাদের মধ্যে ১৪ লাখ চরম দরিদ্র তারা লবণ পানির কারণে পানীয় জল ও শুকনো মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকটে ভোগে। ২০৫০ সাল নাগাদ পানির এই লবণাক্ততা আরও বাড়বে বলে গবেষণায় বলা হয়েছে। তখন ৫২ লাখ মানুষের নেতিবাচক প্রভাবের শিকার হবে। এ অঞ্চলে তাপমাত্রাও ঘন ঘন পরিবর্তন হচ্ছে।
সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। এ বছর পাহাড়ে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। যাতে পাহাড়ধস হয়েছে। এবার উত্তর বঙ্গোপসাগরের মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উড়িষ্যা ও উত্তর প্রদেশে সক্রিয় ছিল। মূলত উত্তর-দক্ষিণে বিস্তৃত এই মেঘমালা হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। ওই অঞ্চলেই ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার উৎস।
জলবায়ুর পরিবর্তনের কারণে অসময়ে বৃষ্টি, খরা ও বন্যার ঘটনা ঘটছে। প্যারিস চুক্তি অনুযায়ী বছরে ১শ’ বিলিয়ন ডলার দেওয়ার কথা শিল্পোন্নত দেশগুলোর। কিন্তু যুক্তরাষ্ট্রসহ অনেক শিল্পোন্নত দেশ এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফাঁকফোকর খুঁজছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT