
মোংলা প্রতিনিধি : সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবীতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স)’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ইসরাফিল বয়াতি,সম্পাদক রুপা সরকার, বানিশান্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত শরীফ, লিডার্সের লাইভলিহুড অফিসার দুর্গাপদ সরকার, প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, ফিল্ড ফ্যাসিলিটেটর শীলা মন্ডল।
মানববন্ধনে বক্তারা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে আন্তর্জাতিক আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply