রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন
মোংলা প্রতিনিধি : সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এরই প্রভাবে চলছে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ।
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে মোংলা-ঢাকা-চট্রগ্রাম রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। গতকাল অনেকেই বাস টার্মিনালে এসে চট্রগ্রামের বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মোংলা থেকে খুলনাসহ অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মোংলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৮ নভেম্বরের) সকালে ও বিকেলে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে শুধু মাত্র আরমান (পর্যটক) পরিবহন ছেড়ে গেলেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে এই রুটে অন্যান্য বাস চলাচল স্থগিত করা হয়।
মোংলা বাসস্ট্যান্ডের পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতারা জানান, গোপালগঞ্জে যে অস্থিরতা চলছে সেই কারণেই মূলত আমরা যাত্রীদের নিরাপত্তা কথা চিন্তা করে বাস ছাড়ি নাই। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত বাস চলাচল করবে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রী ও চাকরিজীবীরা বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে সময় ও দুর্ভোগ দুটিই বাড়ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
উল্লেখ্য, মোংলা থেকে প্রতিদিন নিউ বলেশ্বর, রয়েল, ইভান, জি এস, বি এম লাইন, আরমান (পর্যটক), কমফোর্ট লাইন, দিগন্তসহ বিভিন্ন নামে যাত্রীবাহী বাস ঢাকা ও চট্টগ্রাম এর উদ্দেশ্যে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT