
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় পত্রিকায় শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলার যুবদলের জন্য আহ্বায় ক হাবিবুল্লাহ গাজী।
জি এম হাবিবুল্লাহ বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্যামনগরের নওয়াবেকী বাজারে ‘হাজী স্টোর’ নামে একটি মুদি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ব্যবসায়ী সমাজের আস্থার প্রতীক হিসেবে নওয়াবেকী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পরপর দুইবার সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওই কমিটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় জিএম হাবিবুল্লাহ, বালু উত্তোলন কিংবা বালু কেনাবেচার কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে অতীতে বা বর্তমানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে এলাকাবাসী ও জি এম হাবিবুল্লাহ জানান, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং শ্যামনগর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনাস্থলে যে আরো জানা যায়, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাঁকে একাধিক রাজনৈতিক মামলার আসামি হতে হয়েছে এবং দীর্ঘ নয় মাস কারাবরণ করতে হয়েছে বলে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানিয়েছেন। এলাকাবাসীরা এই প্রতিবেদক কারও জানেন জিএম হাবিবুল্লাহ কোন অবৈধ ব্যবসার সাথে জড়িত নয় আগে কোন সময় ছিল না এখনো নয় আগামীতে তার এই সমস্ত কর্মকাণ্ডে জড়ানোর কোন সম্ভাবনা নেই। এলাকাবাসি আরো জানান হাবিবুল্লাহ গাজী ও এলাকার মানুষের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে জনগণের কাছে আজ তার প্রতীক হয়ে রয়েছে।
এলাকাবাসী ও নওয়াবেকি বাজার ব্যবসায়ীরা আরো জানান, আসন্ন নওয়াবেকী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা এবং রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল জিএম হাবিবুল্লাহর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করানো হয়েছে বলে তারা দাবি করেন।
এলাকাবাসী আরো জানান জিএম হাবিবুল্লাহ, ছোটবেলা থেকেই সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। কোনো অবৈধ বা অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। নওয়াবেকী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর ব্যবসায়িক ও সামাজিক অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন বলেও তিনি তারা এই প্রতিবেদককে জানিয়েছেন।
এলাকাবাসী আরো জানান জি এম হাবিবুল্লাহ হাবিবুল্লার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সমস্ত মিথ্যা তথ্য উত্থাপন করে প্রতিবেদন লেখা হয়েছে সেখানে জেএম হাবিবুল্লাহর কোন বক্তব্য নেওয়া হয়নি বা তার কোন বক্তব্য ওই সমস্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি সে কারণে এলাকাবাসী দুঃখ প্রকাশ করেছে এবং বলেছেন এটা একটি একতরফা সংবাদ পরিবেশন করা হয়েছে , এটা কোন কায়দায় আইনগত বলে গণ্য করা যায় না। এলাকাবাসী আরো জানান জি এম হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন এর কারণে অতি দ্রুতই এলাকাবাসী একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply