
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জ মো. মোস্তাফিজুর রহমান খুলনা অঞ্চলের দু’জন সামরিক কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন| গতকাল বুধবার দুপুরে যশোরে তাঁদের সাথে মিলিত হন তিনি|
তাঁরা হলেন জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন, যশোর,মেজর জেনারেল মোঃ হাফিজুর রহমান এবং যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম|
এসময়ে খুলনা বিভাগের ১০ জেলার আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা| পৃথক সৌজন্য সাক্ষাতে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
Leave a Reply