নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জ মো. মোস্তাফিজুর রহমান খুলনা অঞ্চলের দু'জন সামরিক কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন| গতকাল বুধবার দুপুরে যশোরে তাঁদের সাথে মিলিত হন তিনি|
তাঁরা হলেন জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন, যশোর,মেজর জেনারেল মোঃ হাফিজুর রহমান এবং যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম|
এসময়ে খুলনা বিভাগের ১০ জেলার আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা| পৃথক সৌজন্য সাক্ষাতে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com