শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৫ পড়েছেন

যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত চারদিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিন বুধবার দিনভোর নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, খাবার বিতরণ, টুপি জায়নামাজ বিতরণ। এছাড়া এদিন সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রার্থনার আয়োজন করে। বুধবার বাদ আসর জেলা বিএনপি কাযালয়ের সামনে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে শহরের শংকরপুর মুরগী ফার্ম গেট এলাকায় নগর বিএনপির ৭ নম্বও ওয়ার্ড শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কুরআন শিক্ষার্থীদের মাঝে টুপি, জায়নামাজ, তাসবাহী, খুশবু প্রদান করেন তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এদিন যশোর জেলা যুবদলের আয়োজনে বাদ জোহর খড়কী পীর বাড়ি এতিমাখানয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতিমদের সম্মানে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলামের জেষ্ঠ্য পুত্র দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল খোকন প্রমুখ। এদিকে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনা করে যশোর সদরের ফতেপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT