শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা সীমান্তে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে পাঁচ শিশুসহ ১০ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ওই রাতেই সাধারণ ডায়েরি করে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
এর আগে মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদের আটক করে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ এ দশজনকে আটক করে। পরদিন বুধবার সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃতদের নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ বৃহস্পতিবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT