শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

সাতক্ষীরা ‌বাস্তবায়নের পথে ‌ভোমরা বন্দরে রেললাইন

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : স্বপ্নের রেললাইন স্থাপন হতে যাচ্ছে ভোমরা স্থল বন্দরে। ভোমরাসহ সাতক্ষীরাবাসীর বহুদিনের প্রতিক্ষীত স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। সাতক্ষীরাবাসীর উদ্যম ও কর্মস্পৃহার সক্ষমতার প্রতীক হবে ভোমরা স্থল বন্দরে রেল লাইন স্থাপন। গৌরব ও অহংকারের সমুজ্জ্বল প্রতীক হবে রেল যোগাযোগ ব্যবস্থা।
ভোমরা স্থল শুল্ক স্টেশনের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, ভোমরা স্থল বন্দরে রেললাইন স্থাপন হলে যাত্রীসেবা ও মালামাল পরিবহন হবে গতিশীল। বাণিজ্যিক ব্যবস্থায় খুলবে নতুন দুয়ার। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় সাশ্রয়ী, পরিবেশবান্ধব, আরামদায়ক নিরাপদ বিবেচনায় যাতায়াত ও মালামাল পরিবহনে ভোমরা স্থল বন্দরে রেলপথের অভাবনীয় ভূমিকা পালন করবে। ভোমরা আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, রেলপথ উন্নয়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে কম খরচ ও সময়ে যাতায়াত ও মালামাল পরিবহন সহজতর হবে, আমদানিজাত ও উৎপাদনের উপকরণ সরবরাহে গতিশীলতা বৃদ্ধি পাবে, উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণসহ দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।
ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ভোমরা বন্দরে রেলপথ স্থাপন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সকল শ্রেণীর মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের বিকেন্দ্রীকরণ ঘটবে এবং দরিদ্র হ্রাসসহ আপামর জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখবে। ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক বলেন, দেশের অর্থ-সামাজিক উন্নয়নে ভোমরা স্থল বন্দরে রেলযোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থার গুরুত্ব বৃদ্ধি পাবে। দেশের রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে ভোমরা বন্দরের রেলপথের অর্ন্তভূক্ত হলে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও পরিবহন পরিসেবা ও যাত্রী পরিসেবার সার্বিক মনোনয়ন ঘটবে। রেল যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে গত ৮ সেপ্টেম্বর ডেভোলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রনয়নের দায়িত্বপ্রাপ্ত রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী ২ হাজার ৬৫০ কোটি টাকার ডিপিপি দাখিল করেছেন। প্রশাসন সূত্র বলছেন, জনগণের চাহিদা ও সময়ের দাবিতে বৃহৎ এ প্রকল্প অগ্রাধিকার পাবে। তবে কবে নাগাদ এ রেলপথ প্রকল্পের কাজ শুরু হবে, সেটা নিশ্চিত করে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT