শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা ‌দুই মাসে ভোমরা বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৪ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে জিরা আমদানি। গত অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট)  চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মসলা পণ্যটির আমদানি কমেছে অন্তত ১২০ টন। এর কারণ হিসেবে বাজারে চাহিদার পতনকে উল্লেখ করেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩৯১ টন জিরা, যার মূল্য ছিল ১৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি কমেছে ১১৯ টন।
বন্দরে ভারত থেকে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে জিরার দাম কমেছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিপ্রতি জিরার দাম ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে দাম কমার পেছনেও প্রভাব ফেলেছে ভোক্তা পর্যায়ে চাহিদার পতন।
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের খুচরা মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার এন্টারপ্রাইজে প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হয়েছে ৫৮০ টাকায়, তুরস্কের জিরা ৭৮০ ও সিরিয়ার জিরা ৮০০ টাকায়।
দুই-তিন সপ্তাহ আগে একই প্রতিষ্ঠানে ভারতীয় জিরার দাম ছিল কেজিপ্রতি ৬২০-৬৩০ টাকা। অন্যদিকে তুরস্ক ও সিরিয়ার জিরা যথাক্রমে ৮৪০ ও ৮৭০ টাকায় বিক্রি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT