শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

সাতক্ষীরা ‌জুলাই আন্দোলনে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ আর নেই

  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধ ‌: গত‌‍বছরের জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার ভোর রাত ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ২৫ বছর।
সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সংগঠক ছিলেন।
সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শহিন ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে সাজিদ। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারুলিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে জেলা ছাত্রদলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT