শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

যশোরে ভায়না দোরাস্তা মোড়ে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৬ পড়েছেন

যশোর অফিস : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা মোড়ে এক বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে। গৃহবধূ হাবিবা রহমান জানান, ডাকাতি ঘটনার সময় বাড়িতে তিনি, তাঁর স্বামী শেখ হাবিবুর রহমান ও মাদ্রাসাপড়ুয়া মেয়ে রওহা জান্নাত ছিলেন। রাত আড়াইটার দিকে ঘরের ভেতরে আলো জ্বলতে দেখে তাঁর ঘুম ভাঙে। তখন দেখেন, কয়েকজন মুখোশধারী লোক ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। তিনি জানতে চাইলে তারা নিজেদের ডাকাত বলে পরিচয় দেয় এবং চুপচাপ থাকতে হুমকি দেয়। পরে মা ও মেয়েকে কম্বলের নিচে মুখ ঢেকে শুয়ে থাকতে বাধ্য করে। হাবিবা রহমান বলেন, পাশের ঘরে থাকা তাঁর শারীরিক প্রতিবন্ধী স্বামীর চোখ, হাত ও পা বেঁধে ফেলে ডাকাতরা। এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তছনছ চালিয়ে আলমারি ভেঙে টাকা ও গহনা নেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে। ভোর সাড়ে চারটার দিকে তারা চলে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। ঘটনা জানাজানি হলে প্রথমে চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে যশোরের পুলিশ সুপার রওনক জাহান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আবুল বাশার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এবং ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,“ডাকাতদল বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও গহনা লুটের অভিযোগ পাওয়া গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাটির তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT