শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।
কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।
এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না।
অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন, তবে মার্কিন সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।
দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানিয়েছে, মিশরীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বাসগুলোতে আসন পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফরম’-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT