শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মারা গেছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সৌদি গণমাধ্যম আল আরাবিয়া এ খবর নিশ্চিত করেছে।
মারহুমের জানাজা আজ আছরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া বাদশাহ সালমানের নির্দেশে মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ আদায় করা হবে।
শায়খ আবদুল আজিজ আলে শায়খ দেশটির সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন ছিলেন। ইসলামিক ফিকহ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মতামত বিশেষ গুরুত্ব বহন করত।
তিনি ১৯৪৩ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত আলেম ও সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মদ বিন ইব্রাহিম আলে শায়খের শিষ্য ছিলেন তিনি।
১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি তিনি দেশটির Senior Scholars Council-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
দেশ-বিদেশে তিনি একজন প্রভাবশালী ও সম্মানিত ইসলামিক পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালকে সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্বে এক বিরাট ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
তিনি তাঁর জ্ঞান, বিনয় ও স্পষ্টবাদিতার কারণে সর্বত্র সমাদৃত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT