শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

মনিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষক দম্পতি নিহত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ পড়েছেন

যশোর অফিস : যশোরের মনিরামপুরে উপজেলায় মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, রঞ্জিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। তারা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রঞ্জিত কুমার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ.আর. মহিলা কলেজের শিক্ষক এবং পাপিয়া কুমার দাস জনস্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে রঞ্জিত কুমার মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে বাকশপোল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে যশোর হাসপাতাল মর্গে রয়েছে। মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT