শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ভেদাভেদ ভুলে ধানের শীষ কে বিজয়ী করতে হবে: মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ পড়েছেন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা – ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা ও পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠের উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে। এজন্য সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে। দলের মধ্যে বিভাজন থাকলে চলবে না। বিগত বছরে বিএনপির কেউ চাকরি পাই নাই, সহোযোগীতি পাই না। বিএনপি ক্ষমতায় থাকলেও দ্বারে দ্বারে ঘুরছেন। জোটবদ্ধ হয়ে জামায়াত পাঁচটি বছর ক্ষমতায় থাকলেও তারা উন্নয়নে বাজেট আনতে পারেন নাই, দিতে পারেন নাই। পাইকগাছাবাসী উন্নয়ন চায়, আমরা জাতীয় সংসদে কথা বলবো, এলাকার উন্নয়ন করবো। আমাদের মধ্যে মতপার্থক্য আছে, ভেদাভেদ থাকবে, একটি পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ভোট ধানের শীষে দিব। রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি অতিথির বক্তৃতা বাপ্পী এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল মান্নান মিস্ত্রী, উপজেলা যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা আবু তালেব, অ্যাড. একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT