শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ভারতের একাধিক রাজ্যে বড়দিনের উৎসবে উগ্র-হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যেজুড়ে বড়দিন উদযাপনের সময় খ্রিস্টানদের ওপর হামলা চালিয়েছে দেশটির উগ্র হিন্দু্ত্ববাদী সংগঠনগুলো।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্যারল গায়কদের ওপর হামলা, সাজসজ্জা ভাঙচুর, উপাসক ও বিক্রেতাদের হয়রানিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট ডানপন্থি গ্রুপগুলো এই হামলাগুলোর পেছনে রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ম্যাগনেটো নামে একটি শপিংমলে উগ্র হিন্দুত্ববাদী একটি দল ক্রিসমাসের সাজসজ্জা ভাঙচুর করেছে। ‘সর্ব হিন্দু সমাজ’ নামে একটি হিন্দু সংগঠন কথিত ‘ধর্মান্তরের’ অভিযোগ তুলে এই হামলার নেতৃত্ব দেয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই শপিংমলের একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রায় ৮০-৯০ জন লোক… আমাদের হুমকি দিয়েছিল, আমাদের ওপর চিৎকার-চেচামেচি করেছিল। গত ১৬ বছর ধরে, আমরা এখানে কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু আমি কখনো এমন আচরণ দেখিনি।
অন্য এক কর্মচারী বলেন, ‘কিছু নারী কাঁদছিলেন … কেননা তারা তাদের থামানোর চেষ্টাকারীদের ওপরেও আক্রমণ করছিল। তারা বারবার বলছিল যে, আমরা সান্তা দেখতে চাই না।’
আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, অতি-ডানপন্থী বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যরা (মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘হিন্দু জঙ্গি সংগঠন’ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে) বুধবার আসামের নলবাড়ি জেলায় একটি স্কুলে ভাঙচুর চালিয়ে বড়দিনের প্রস্তুতি ব্যাহত করেছে।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে আসামের দোকানগুলোতে উৎসবের জিনিসপত্রের ক্ষতি করেছে। একই সঙ্গে বড়দিন উদযাপনের বিরুদ্ধেও বিক্ষোভ করেছে তারা।
প্রসঙ্গত, গত মাসে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন এক প্রতিবেদনে ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের কারণে ভারতকে ‘বিশেষ উদ্বেগের’ দেশ হিসাবে মনোনীত করার সুপারিশ করা করেছিল।
প্রতিবেদনে ভারতে ধর্মীয় বৈষম্য এবং আরএসএস এবং বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডার চরমপন্থী নীতি উন্মোচিত করেছে।
এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এবং আরএসএসের রাজনৈতিক শাখা হিসেবে বিজেপি হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন করেছে, বিশেষ করে মুসলিম এবং শিখদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT