শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন অলি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”
নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”
জেন-জিদের তাড়া খেয়ে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কেপি শর্মা। এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যানডেট নিয়ে আসেনি। তারা এসেছে সহিংতা ও ভাঙচুরের মাধ্যমে।
এছাড়া তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেন কেপি শর্মা। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।
সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT