শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

পাইকগাছায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এমপি ফাহমিদা হকের

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৬ পড়েছেন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সার্বিক উন্নয়ন ও দলীয় কর্মসূচি জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছাস্থ লোনা পানি কেন্দ্র (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট) মিলনায়তনে পাইকগাছা উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, “পাইকগাছা ও কয়রা অঞ্চলের টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমানুষের কল্যাণ সাধনে অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ সম্পূর্ণরূপে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “দলের এই জনকল্যাণমুখী পদক্ষেপগুলো নিয়ে একটি চক্র অসত্য তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। দলের মূলনীতি ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে ‘জুলাই সনদ’ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।” সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, “দলীয় শৃঙ্খলা বজায় রেখে পাইকগাছা ও কয়রার সার্বিক উন্নয়নে তৃণমূলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকে দলের মূল লক্ষ্য ও তারেক রহমান ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।” সভায় বিশেষ অতিথি হিসেবে মতামত প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দুই উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT