শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নড়াইলে শিক্ষকের বিরূদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

  • প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৪ পড়েছেন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরূদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রের শিকার ওই শিক্ষক হলেন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের তরিকুল ইসলাম। তিনি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কেডিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। প্রধান শিক্ষক না থাকায় তিনি চলতি বছরের আগষ্ট মাস হতে ভারপ্রাপ্ত প্রধানের দ্বায়িত্ব পান। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করতে গিয়ে তিনি অন্যান্য শিক্ষকদের সময় মত বিদ্যালয়ে আসা যাওয়ার ব্যাপারে তৎপর হন। শ্রেণিপাঠ কার্যক্রমে ফাঁকিবাজি বন্ধের চেষ্টা করেন। বিদ্যালয়ে অহেতুক স্থানীয়দের প্রভাব কমিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেন। এতে একজন শিক্ষক ও স্থানীয় একটি চক্র নাখোশ হন। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী শিক্ষক তরিকুলের ভক্ত। তারা তরিকুলের নিকট প্রাইভেট পড়তে আগ্রহী। এতে ওই শিক্ষক বেশ ক্ষুব্ধ সহকর্মী শিক্ষক তরিকুলের উপর। বিদ্যালয় এলাকার একাধিক শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক তরিকুলের স্বজনদের দাবি তরকিুল একজন হাজী। তিনি সততার সাথে জীবনযাপন করেন। এ যাবতকালে তার কোন বদনাম নেই। অথচ হঠাৎ করে তার বিরূদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই শিক্ষার্থীর পরিবার শিক্ষক তরিকুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। যা ষড়যন্ত্রমুলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT