শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নগরীতে যুবকের গলিত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : শনিবার সকালে নগরীর খুলনা সদর থানাধীন ট্যাঙ্ক রোড এলাকায় একটি পরিত্যাক্ত দোতলা ভবন থেকে বিশ্রি দুর্গন্ধ ছড়াচ্ছিল। ওই ভবনের একটি কক্ষে মোঃ আল আমীন সবুজ (৩৭) নামে এক যুবকের মরদেহ ইলেকট্রনিক ফ্যান ঝুলনোর হুকের সাথে ঝুলছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। তাকে কি খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে? নাকি তিনি আত্মহত্যা করেছেন? আত্মহত্যা করলে কারো প্ররোচনা ছিল কিনা? তাৎক্ষনিকভাবে এসব প্রশ্নের উত্তর মেলেনি। পঁচে যাওয়া মরদেহে আঘাতের চিহ্ন আছে কিনা, তা বোঝা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
নিহত সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের বাসিন্দা জনৈক মোঃ সিরাজ মল্লিকের ছেলে। তিনি গত ২৪ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে ওই এলাকার রাহুল ফার্নিচার নামে একটি দোকানে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এরপর তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তার স্ত্রী লিমা খাতুন গত ২৬ সেপ্টেম্বর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাতে তিনি তার স্বামীর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা ব্যক্ত করেন। একই সাথে তার স্বামী মানসিকভাবে বিকারগ্রস্থ বলেও তিনি সেখানে উল্লেখ করেছেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, লাশের ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা, দাফন শেষে ভিকটিম পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT