সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দিঘলিয়ায় শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সভা ও ঢেউটিন বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন
দিঘলিয়া প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে খুলনার দিঘলিয়া উপজেলায় পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জামাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরামর্শমূলক সভা শেষে দুঃস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT