সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :: পসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধাঁরালো অস্ত্রাঘাতে মারাত্মক জখম করেছে। সোমবার রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেলা পুলিশ জানায়, ওই গ্রামের বাসিন্দা রবিউলকে স্থানীয় ভ্রাতৃ মঞ্চ ক্লাবের সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তুলে নিয়ে পপুলার জুট মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে যায়। আশ-পাশের লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানা পুলিশ ও জেলা ডিবির পৃথক দুটো টিম ঘটনাস্থলসহ আশ-পাশে অবস্থান করছিলেন। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT