রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

দিঘলিয়ায় নাশকতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সভা

  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ পড়েছেন
দিঘলিয়া প্রতিনিধি ‌: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ সংগঠনের নাশকতার বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টায় সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সেনহাটি বাজার প্রদক্ষিণ করে কাচারিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত ইলাহি স্পিকার, আরিফুল ইসলাম হাসান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হেদায়েত হোসেন, তৌহিদুজ্জামান সোহাগ, মনোয়ার হোসেন ফন্টু, হোসেন আলী, যুবদল নেতা শুভ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুক্তি মাহমুদ, জিহাদ, সাধারণ সম্পাদক দীপুসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT