
বাগেরহাট প্রতিনিধি : বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে রামপালে দীর্ঘ ২৮ বছর ধরেএকটি ফেরি মাটির নীচে চাপা পড়ে আছে। সময়মতো নিলামে তোলার উদ্যেগ নেয়া হলে নিলামে অর্জিত অর্থ সরকারের কোষাঘারে জমা হতো। আর তা না করায় ফেরিটির অধিকাংশ মাটির নীচে চাপা পড়েছে।
উপজেলা এলজিইডি অধিদপ্তরের একটি সুত্র জানায় বিগত ১৯৯৬ সালে বিগত সরকারের শাসনা মলে রামপাল ও পেড়িখালি খেয়াঘাটের মধ্যে বিআইডব্লিউটি এ একটি ফেরিসার্ভিস চালু করে। এর ফলে এ ঘাট পারাপার হওয়া সাধারন মানুষের পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়। প্রায় দুই বছর ধরে রামপাল উপজেলা এরজিইডি’র অধীনেএ ঘাটে ফেরি সার্ভিস চাল ুছিল। ধীরেধীরে লোকসানের মুখে পড়ে এক সময়এ ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ফেরিটি রামপাল থানার পশ্চিম পাশে পুরাতন ডাক বাংলার সামনে নদীর চরে এনে নোঙ্গর করে রাখা হয়। এরপর আর কেউ ফেরিটির দিকে ফিরেও তাকায় নি। দীর্ঘ ২৮ বছর ধরে নদীর চরে অবহেলায় পড়ে থাকায় ফেরিটি একে বারেই ধংশ হয়ে গেছে।
এদিকে ফেরিচলা চলবন্ধ হয়ে গেলে দুটি পল্টুনের একটি রামপাল ঘাটে ও আরেকটি পেড়িখালি ঘাটেরাখা হয়। দীর্ঘদিন ধরে পল্টুন দুটি নদীর চরে পড়েছিল। এরমধ্যে পেড়িখালি ঘাটের পল্টুনটি মোংলার একটি প্রতারক চক্র বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে জাল কাগজপত্র দেখিয়ে কেটে নিয়ে যায়। পরবর্তীতে উপজেলা এরজিইডি কর্তৃপক্ষ জালিযাতির বিষয়টি জেনে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। রামপাল ঘাটে রাখা অন্য পল্টুনটি নিরাপদ হেফাজতে না রাখায় তা এক সময় নদীতে বিলিন হয়ে যায়। ইঞ্জিনসহ ফেরিটি রামপাল উপজেলা সদরের ডাকবাংলার সামনে রাখা হলে ও ছিল না কোনো নজর দারী। এরই ফাকে সুযোগ বুঝে একটি চক্র ফেরির ইঞ্জিনের প্রায় সব মুল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।
দীর্ঘ ২৮ বছর ধরে ফেরিটি অবহেলায় নদীরচরে পড়ে থাকায় এখন তা প্রায় ধংশের দ্বারপ্রান্তে চলে এসেছে। এ নিয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় একাধিক বার আলোচনা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিআইডব্লিউটি এ বলছে ফেরিটি সার্ভিস চালুর পর থেকে তা রামপাল উপজেলা এলজিইডি’রঅধীনে দেয়া হয়। এলজিইডি কর্তৃপক্ষের তেমন কোনো নজর দারী না থাকায় চালুর দুইবছরের মাথায় সার্ভিসটি মুখ থুবড়ে পড়ে। এরপর সাধারন মানুষ এ ঘাটে পুনরায় নৌকায় পারাপার শুরু করে। দীর্ঘ সময় ধরে ফেরিটি অবহেলায় ধংশ হলেও এলজিইডি কর্তৃপক্ষ নিলামে তোলার কোনো উদ্যেগ নেয়নি। সময়মতো নিলামে তোলা গেলে সরকারের ঘরে নিলামে অর্জিত অর্থ জমা পড়তো এমনটা মনে করেন স্থানীয়রা।
এ ব্যপারে উপজেলা এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী উজ্জল বাব ুজানান বিষয়টি বেশ আগের। তখন আমি এ উপজেলায় আসিনি। যতদুর জানি ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ফেরিটি রামপাল ঘাটের কাছে রাখা হয়। ভুয়াকাগজ পত্র তৈরি করেএকটি পক্ষ একটি পল্টুন কেটে নিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পরে নব্যতা সংকটে ফেরিটি আর নদীতে নামানো সম্ভব হয়নি।
Leave a Reply