সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২১ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী দোকান ঘর নির্মান উচ্ছেদ অভিযান করে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান। সোমবার বেলা ১২টার দিকে রামচন্দ্রপুরের রশিদ খান এর বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের রশিদ খান এর বাজার এলাকার পোলেরহাট বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী স্থানে কয়েকদিন ধরে কাটাবুনিয়া গ্রামের আবুল বাশার মোল্লা সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মান করছিলেন। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান ঘটনা স্থলে গিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন।

অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান বলেন, বিষখালী নদীর তীরবর্তী পোলেরহাট বাজার সংলগ্ন জনৈক আবুল বাশার মোল্লা এ অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মানের জন্য অনেক দিন ধরে লোকজন নিয়ে কাজ করছে। তার পাশাপাশি আরো অনেকে অবৈধ স্থাপনা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা সরকারি সম্পত্তির ওপরে দোকানঘরটি ভেঙ্গে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে এ অভিযান উচ্ছেদের অংশ হিসাবে বলইবুনিয়া কালিকাবাড়ী বাজারে খালের তীরবর্তী ২৩ টি দোকান ঘর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ১ মাসের নোটিস প্রদান করা হয়েছে, ইতিমধ্যে সময় অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা তারা নিজ উদ্যেগে সরিয়ে নেয় নি। ওই স্থানেও শিঘ্রই উচ্ছেদ অভিযান করা হবে সকল প্রস্তুতি জেলা প্রশাসকের দপ্তরে মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে।

অবৈধ স্থাপনা দোকান মালিক আবুল বাশার মোল্লা বলেন, ২০২৩ সালে ১ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয়ে সেখানে তিনি দোকানঘর তৈরি করতে ছিলেন। ইতিপূর্বে ওখানে তার দোকান ছিল। পোলেরহাট বাজারে বিষখালী খাল খননের ফলে দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছিল।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT