রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী

  • প্রকাশিত সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৫ পড়েছেন
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়ার সেনহাটী সাগর জুট স্পিনিং মিল আবাসিক-০২ এলাকার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে দুর্বৃত্তরা এ ককটেল নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তা মোড়ে শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।
বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে গেলে ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পেয়ে দিঘলিয়া থানা পুলিশ প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।
ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা একের পর এক এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। কে বা কারা ঘটিয়েছে তদন্ত না করে কিছুই বলতে পারব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT