মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

গোপালগঞ্জে আধিপত্য ও নেতৃত্বের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত অন্তত ২০

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন
গোপালগঞ্জ প্রতিনিধি: লকডাউন পরবর্তী সময়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জনের বেশি আহত হয়েছে। মারাত্মক আহতরা হলেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০), কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) সর্বসাং চরমানিকদাহ। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গা চিকিৎসা নিতে দেখা যায়। এ ঘটনায় অন্তত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা সহ স্টেডিয়াম সংলগ্ন বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহর কয়েকজন যুবক। এর জের ধরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও পুলিশের বিশেষায়িত দল (এসআরবি)। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, কে বড় নেতা হবেন এবং এলাকায় কার আধিপত্য থাকবে—মূলত এই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আন্দোলনের নামে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT