
বাগেরহাট প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাটের জেলা পর্যায়ের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আলী আকবর, জেলা সহ সভাপতি ও মোংলা উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এবং জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক অমিত রায়। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার বাসা থেকে অ্যাভোকেট আলী আকবর, আমলাপাড়া এলাকার বাসা থেকে অমিত রায় ও মোংলা উপজেলায় তার গ্রামের বাড়ী থেকে ইদ্রিস আলী ইজারাদারকে পুলিশ আটক করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতারের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
Leave a Reply