শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাব পরিচিতি সভা

  • প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ পড়েছেন

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিিিছলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন শেখ রওশন আজাদ, প্রফেসর ইলিয়াস হুসাইন, প্রদীপ বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, মোঃ সেলিম সাহেব, মোল্যা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিক আইনজীবী, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT